শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে মানব পতাকার মহড়া অনুষ্ঠিত

মাসাদ আলী, বারাদি
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৮১৯ বার পঠিত

মহান বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ অনুষ্ঠানকে ঘিরে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মানব পতাকার মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এ মহড়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজ, মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন, মেহেরপুর কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসা, মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসা, গোভিপুর মাধ্যমিক বিদ্যালয়, গোভিপুর মাদ্রাসা, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়, সিএমসি মাধ্যমিক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালক বিদ্যালয়, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমঝুপি মাদ্রাসা, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়,মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৫০জন শিক্ষার্থী জাতীয় মানব পতাকায় অংশগ্রহণ করছে।

চূড়ান্ত মহড়া দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন সরকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম, মাশতুরা আমিনা প্রমূখ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মনমুগ্ধকর এ মানব পতাকা প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo