শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট হত্যা মামলার পলাতক আসামি সেতু গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৬৫৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে প্রকাশ্য দিবালোকে সিটি এজেন্ট ব্যাংকিংয়ের এজেন্ট খাদেমুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামী আক্তারুজ্জামান সেতু (২১)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের ডবল মুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আখতারুজ্জামান সেতু মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মধ্যপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনীতে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলাম চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি আখতারুজ্জামান সেতু চট্টগ্রাম জেলার ডবল মুরিং থানার আগ্রাবাদ এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সেখানে গিয়ে তাকে আটক পূর্বক মেহেরপুরে নিয়ে আসেন।

উল্লেখ্যঃগত ২৬-০৮-২১ তারিখ বেলা সাড়ে ১১ টার দিকে মোটর সাইকেল যোগে মেহেরপুরের কোমরপুর থেকে গাংনীতে আসার পথে গাড়াডোব-আমঝুপি সড়কে ব্যাগ ভর্তি টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে সিটি ব্যাংকের এজেন্ট খাদেমুল ইসলামকে গুলি করে হত্যা করে। পরে পুলিশ তার(খাদেমুল ইসলামের ব্যাগ তল্লাশি করেছে ৪৬ লক্ষ টাকা উদ্ধার করে থানার মালখানায় জমা রাখে। হত্যার ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-৩০,তারিখঃ২৭-০৮-২১।নিহত খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামে মিনারুল ইসলাম এর ছেলে। মামলার পর থেকে আক্তারুজ্জামান সেতু পলাতক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo