সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

গাংনীর সাহারবাটি ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মনিরুল ইসলাম সভাপতি ও আনারুল ইসলাম আকালি সাধারণ সম্পাদক নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৮৬৩ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাহারবাটি সাহারবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগ এ সম্মেলনের আয়োজন করে।

ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

 

 

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব উল আলম শান্তি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ইউপি সদস্য তহসিন আলী।

এসময় সম্মেলনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজিপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী, পৌর কৃষকলীগ সভাপতি বদরুল আলম বুদু, কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য আনারুল ইসলাম আকালী, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল বিশ্বাস। সাবেক
ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাহারবাটী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হিসাবে মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে আনারুল ইসলামকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট দাখিল করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo