বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে

মেহেরপুরের গাংনীতে ডিবি পুলিশের অভিযান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ॥ পণ্য জব্দ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৯৭৫ বার পঠিত

বিএসটিআই থেকে কেবলমাত্র একটি পণ্যের অনুমোদন নিয়ে তৈরী করছেন ১৬টি পণ্য। এ অপরাধে মেহেরপুরের গাংনীর এআর কেমিক্যাল ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে ফ্যাক্টরির মালিক আশাদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড (পশ্চিম মালসাদহ) এলাকায় এ অভিযান চালানো হয়। আসাদুল হক উপজেলার গোপালনগর গ্রামের ফজলুল হকের ছেলে।

অভিযান সুত্রে জানা গেছে, আসাদুল ইসলামের এআর কেমিক্যাল ফ্যাক্টরীতে ডিটারজেন্ট পাওয়ার তৈরীর জন্য বিএসটিআই অনুমোদন রয়েছে। এর আড়ালে তিনি বেশ কিছুদিন ধরে তৈরী করছেন টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য। মেহেরপুর জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালায়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা ঘটনার সত্যতা পান। কারখানা মালিককের ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদনবিহীন পণ্য জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা বলেন, অনুমোদন বিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। অনুমোদনবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে সতর্ক করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নিবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo