শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে মেহেরপুরের গাংনীতে শীতবস্ত্র বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৮৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।বৃহস্পতিবার (২০ জনুয়ারী) বিকেলে উপজেলার তেরাইল গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

৬ টি ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের মাঝে ৫টি করে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই সাথে এলাকায় প্রকৃত অসহায় মানুষকে নির্বাচন করেন তাদের মাঝে শীতবস্ত্র বিতরন করার নির্দেশনা দেয়া হয়েছে। ইউনিয়ন গুলো হল কাথুলী, তেতুলবাড়িয়া, কাজিপুর, বামন্দি, মটমুড়া ও সাহারবাটি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মনিরুজ্জামান মনি, নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo