বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনীতে পুলিশের পৃথক অভিযানে আটক-২, মাদক উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ১১৭৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, ২ কেজি বিস্ফোরক দ্রব্য ও ১ বোতল বিদেশি মদ ও ১৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে গাংনী থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটকসহ মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে হাসানুজ্জামান (১৯) ও একই ইউনিয়নের কল্যাণপুর জোয়াদ্দারপাড়ার শহিদুল ইসলামের ছেলে শামীম (২৮)।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনীর পলাশী পাড়া গ্রামে হুমায়ুন কবিরের বাড়ির সিঁড়ির নিচে বাঙ্কার করে মাদক রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাতুল হাসান, মাসুদুর রহমান, এএসআই বিপ্লব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাসানুজ্জামানকে আটক করেন। এ সময় ১৩ কেজি গাঁজা ও ২কেজি বিস্ফোরক দ্রব্য ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, বামন্দি পুলিশ ক্যাম্পের আইসি এস আই শরিফ হাবিবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কল্যাণপুর জোয়ারদার পাড়ায় অভিযান চালিয়ে শামীমকে আটক করেন। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে কল্যাণপুর মনসুর আলীর বাড়ির পিছনে আমবাগানের মধ্য থেকে ২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের সংবাদ পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।

আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo