মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ঘোষণা
পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে তারে ঝুলছিল ‘বঙ্গবন্ধুর ভাষণ’ বাজতে থাকা বোমাসদৃশ বস্তু: আতঙ্ক, অতঃপর উদ্ধার মেহেরপুরে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা, ট্যাপেন্টাডল ও অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক ৪ টানা দুইবার এসএসসি ফেল, মেহেরপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মেহেরপুর হাসপাতালে বিএনপি-জামায়াত কর্মীদের হাতাহাতি গাংনীতে লাইসিয়াম হাইস্কুলের বাজিমাত: ১২০৩ নম্বর পেয়ে উপজেলায় সেরা তানভীর আহমাদ

গাংনীতে তিন চাঁদাবাজ আটক, ছিনিয়ে নেয়া মোবাইল উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৮৪৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটায় চাঁদা দাবিকারী তিন চাঁদাবাজকে আটক করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার ভোররাতে এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এরা হচ্ছে- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলবোয়ালিয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জিয়াউল হক, গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে বিদ্যুৎ ও একই গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে ইমরান হোসেন ওরফে ইংরেজ। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আটককৃতরা বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন ইটভাটায় বিষ্ফোরণ ঘটিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল। উপজেলার হিজলবাড়িয়া এলাকার ইটভাটা শ্রমিকদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাদেরকে শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশের জিজ্ঞাবাদে প্রাথমিকভাবে এরা চাঁদা দাবির কথা স্বীকার করেছে। আটককৃতদের দেয়া তথ্যমতে ইটভাটা শ্রমিকদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত ইংরেজ ও বিদ্যুতের নামে আরো ৬ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo