বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাংনীতে ১০টি হাত বোমা সদৃশ বস্তু, বিস্ফোরক দ্রব্য ও গাঁজা উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১১০৭ বার পঠিত
গাংনীতে ১০টি হাত বোমা সদৃশ বস্তু, বিস্ফোরক দ্রব্য ও গাঁজা উদ্ধার
১০টি হাত বোমাসদৃশ বস্তু, ২৫ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ২শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। শনিবার রাত পৌনে ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আঃ জব্বারের বসত বাড়ি থেকে এ সকল দ্রব্য উদ্ধার করা হয়। আব্দুল জব্বার উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের বাঙালপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিজলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হিজলবাড়িয়া বাঙাল পাড়ার মসজিদের পূর্ব পাশে বসত ঘরের মধ্যে মাটির হাড়িতে রক্ষিত লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো ১০টি হাত বোমা সদৃশ বস্তু, ২৫ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সকলে পালিয়ে যায়। এ বিষয়ে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo