মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে

মেহেরপুরে প্রতারণার মামলায় এক ব্যক্তির দুই বছর সশ্রম কারদন্ড।

জি কে কাজল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯৭ বার পঠিত

মেহেরপুরে প্রতারণার মামলায় সিরাজুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে বিজ্ঞ আদালত। সোমবার (৭ ফেব্রুয়ারী) এক জনাকীর্ণ আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, ২য় আদালত মেহেরপুর আদালতের বিজ্ঞ বিচারক মোঃ তারিক হাসান এ রায় দেন। কারাদন্ড প্রাপ্ত ব্যক্তি গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের ফকির মন্ডলের ছেলে।

মামলাসূত্রে জানাযায়, উপজেলার আড়পাড়া গ্রামের মহসিন মন্ডলের ছেলে আঃ রাজ্জাকের নিকট থেকে ২০১৬ সালে এক লক্ষ টাকা গ্রহণ করে ৮০০ টাকা মাসিক ভাড়া হিসেবে একটি পাকা দোকান ঘর ভাড়া দেয় সিরাজুল ইসলাম। এ বিষয়ে উভয়ের মধ্যে চুক্তি সম্পাদন হয়। রশিদ মূলে ভাড়া গ্রহণের চুক্তি থাকলেও রশিদ না দিয়েই  নিয়মিত ভাড়া গ্রহণ করতেন তিনি।
এভাবে কয়েক বছর যাবার পর সিরাজুল ইসলাম আঃ রাজ্জাককে জোর পূর্ব্বক দোকানঘর থেকে নামিয়ে দেয়।
রাজ্জাক কোন উপায় অন্তর নাদেখে জামানতের টাকা ফেরত চায়। সিরাজুল ইসলাম জামনতের টাকা ফেরত না দিয়ে হয়রানি করতে থাকো। ফলে আঃ রাজ্জাক সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালত মেহেরপুরে দঃ বিঃ ৪০৬/৪২০ ধারা মোতাবেক সিআর ২২৫/১৯ নং একটি প্রতারণার মামলা করেন। মামলা আমলে নিয়ে বিজ্ঞ আদালত ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন।

মামলার স্বাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে দঃবিঃ ৪২০ ধারার অপরাধে সিরাজুল ইসলামকে দুই বছর সশ্রম কারাদন্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারদন্ড প্রদান করেন আদালত।
সোমবার ৭ ফেব্রুয়ারি এক জনাকীর্ণ আদালতে এ রায় দেন আদালতটির বিজ্ঞ বিচারক মোঃ তারিক হাসান সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ২য় আদালত মেহেরপুর।
বিকেলে পুলিশ প্রহরায় সিরাজুল ইসলামকে মেহেরপুর জেলা কারগারে প্রেরণ করেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo