সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

মেহেরপুরের গাংনীতে সরকারি ও দলীয় ভাবে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫০ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে সরকারি ও দলীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার দিবাগত রাত ০০.০১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে ফুল দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় সরকারি, রাজনৈতিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সোমবার ২১ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে বিভিন্ন সংগঠন সরকারি বিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, গাংনী সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশিদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মীর হাবিবুল বাশারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


এ সময় ভাষাসৈনিক শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন।

অন্যদিকে, সকাল টার দিকে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন এঁর উদ্যোগে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকাল সাড়ে ৯ টায় গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা, জাতীয় ও দলীয় এবং শোক পতাকা উত্তোলন করা হয়।

পরে নেতাকর্মী সমর্থকদের একটি বিশাল শোভাযাত্রা গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে ভাষা সৈনিক শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, এমপি পত্নী লাইলা আঞ্জুমান বানু শিলা, বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সাবেক কাথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo