সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

গাংনীতে অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ১৪১৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামে রিপন (৩৫) নামের এক ব্যক্তির বসত বাড়িতে অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে তিন টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রিপন মাইলমারী গ্রামের বাজার পাড়ার আয়নাল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে তিন টার দিকে অসাবধানতাবশত মাইলমারী গ্রামের আব্বাস আলীর ছেলে খোরশেদ আলীর রান্নাঘরে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণের আগেই পাশের রিপনের বাড়িতে ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষনে রিপন এর বসতবাড়ি ও মালামাল পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। ভুক্তভোগী রিপন জানায় আগুনে পুড়ে তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি স্থানীয় ও সরকারি সহযোগিতা কামনা করেছেন। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo