মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
ঘোষণা
জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান গাংনীতে পাগলা কুকুরের কামড়ে নারী শিশুসহ আহত ১৪ মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন

গাংনীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৬৪০ বার পঠিত

সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।

উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লোল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল ও আখচাষী ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা আলীমুজ্জামান প্রমুখ।

এসময় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo