মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

গাংনীতে বিজিবি’র অভিযানে ফেনসিডিল ও চাইনিজ কুড়ালসহ আটক-২

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ১০০৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ফেনসিডিল ও ০১টি চাইনিজ কুড়ালসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। শুক্রবার বিকেলে তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকা মথুরাপুর গ্রাম থেকে মাদকসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের আজিজুল মিয়া’র দুই ছেলে যথাক্রমে সেন্টু মিয়া (২৫) ও রাশিদুল মিয়া (২৩)।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তেঁতুলবাড়িয়া বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৪১/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর নামক স্থানে নায়েব সুবেদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে মাদক ও
চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুরের গাংনী উপজেলার পলাশীপাড়া গ্রামের আজিজুল মিয়া’র দুই ছেলে যথাক্রমে সেন্টু মিয়া (২৫) ও রাশিদুল মিয়া (৩০) কে ভারতীয় ৩৯ বোতল ফেনসিডিল ০১ টি চাইনিজ কুড়ালসহ আটক করেন।

আটককৃত মাদকদ্রব্য ও চাইনিজ কুড়ালের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার ১শ’টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য ও চাইনিজ কুড়াল গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo