বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর মুক্ত দিবস আজ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৭৮৭ বার পঠিত

১৯৭১ সালের ৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভূমি মেহেরপুরের মুজিবনগর পাকিস্তানি হানাদার মুক্ত হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে রাষ্ট্রীয় ও রাজনৈতিকভাবে শহরের প্রধান প্রধান সড়কে র‍্যালি, গণকবর ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।

রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের গণকবর ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আব্দুল মালেক এবং জেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা-উল জান্নাহ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাদা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo