রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে ইলেকট্রিক ঘাস কাটার মেশিনে যুবকের হাত কর্তন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৩২১ বার পঠিত

ইলেকট্রিক মেশিন দিয়ে ঘাস কাটার সময় রানা (৩২) নামে এক যুবকের ডান হাতের পাঁচটি আঙ্গুলসহ কবজির উপরের অংশ কেটে পড়ে গুরুতর আহত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে নিজ বাড়িতে ঘাস কাটার সময় এ ঘটনা ঘটে। রানা গাংনী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ার ফজলের ছেলে।

রানার পারিবারিক সূত্রে জানা গেছে, রানা বিকেলে গরুকে খাওয়ানোর জন্য ইলেকট্রিক ঘাস কাটার মেশিন দিয়ে ঘাস কাটছিল। অসাবধানতাবশত তার হাত ঘাসের সাথে মেশিনের মধ্যে ঢুকে গেলে হাতের ৫টি আঙ্গুল কেটে পড়ে যায় এবং কবজি পর্যন্ত গুরুতর জখম হয়। রানার চিৎকারে পরিবারের লোকজনসহ স্থানীয়রা ছুটে এসে রানার হাত মেশিনের মধ্যে আটকা পড়ে থাকতে দেখে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে সংবাদ দেয়।

সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ ইছাহাক আলীর নেতৃত্বে একটি টিম এসে রানাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo