রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

গাংনীতে মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৭৫১ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি মাঠে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। একই সাথে আহত হয়েছেন আরো ৪ জন। আহতদেরকে মেহেরপুর সদর হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃত হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলো- সাহারবাটি গ্রামের গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু (৪০), হায়দার আলীর ছেলে মাসুম (১৫), আনন্দ মন্ডলের ছেলে হায়াত আলী(৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী(৫৫)।

স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছি বাসা বেঁধেছিল। হঠাৎ একটি বাজপাখি তাতে হানা দিলে মৌমাছিরা এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে কৃষক হায়দার আলীকে হুল ফুটালে পাশে থাকা ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহামম্মদ আলী নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য দৌড়াতে থাকে। মৌমাছিরা ও পিছন পিছনে ছুটে এসে কামড়াতে থাকে। অন্যরা মাঠ থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও  হায়দার আলী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবীর হাসান জানান, মৌমাছির হুলে আহত হওয়া তিনজন আশংকামুক্ত। তবে মোহাম্মদ আলী নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo