মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীর কাজিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৫৯ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই দেশের শূন্য রেখা বরাবর কাজিপুর সীমান্তে গণকবর চত্বর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার (পিবিজিএম) ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমারত হোসেন। ভারতের পক্ষে ছিলেন বিএসএফের ডিআইজি সেক্টর কমান্ডার বহরমপুর এর শ্রী রাজেশ মিশ্রা।

টানা সাড়ে ৪ ঘন্টা আলোচনার পর পতাকা বৈঠক শেষ হয় দুপুর ২টায়। বৈঠকে, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ এক সঙ্গে কাজ করবে বলে সম্মতি প্রকাশ করেন।

দু‌ই দেশের সীমান্তরক্ষী কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের জনগণকে বিএসএফ কর্তৃক হত্যা বন্ধ, বিএসএফ দ্বারা আতঙ্ক সৃষ্টি ও অবৈধভাবে মানুষ পারাপার বন্ধ, বিভিন্ন ধরনের চোরা চালান, বিস্ফোরক ও মাদক পাচার বন্ধ, বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয় টেলিকম নেটওয়ার্ক বন্ধ, নারী-শিশু পাচার প্রতিরোধ, ভারত থেকে মাদকদ্রব্য আসা বন্ধ, বায়ু লংঘনসহ বিভিন্ন বিষয়ে একমত হয়ে ফাইল স্বাক্ষর ও হস্তান্তর করেছেন কর্মকর্তারা।

বিকাল সাড়ে ৩ টায়, আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদেরকে ব্রিফ করেন ভারতের পক্ষে বিএসএফের ডিআইজি সেক্টর কমান্ডার বহরমপুর এর শ্রী রাজেশ মিশ্রা এবং বাংলাদেশের পক্ষে কুষ্টিয়া সেক্টর কমান্ডার (পিবিজিএম) ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমারত হোসেন ব্রিফ করেন।

এর আগে সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশের বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার (পিবিজিএম) ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমারত হোসেনসহ তার টিমের সদস্যরা সেখানে পৌঁছালে দু’দেশের কর্মকর্তাদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। পরে বিএসএফের সদস্যরা বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার (পিবিজিএম) ডেপুটি ডাইরেক্টর জেনারেল এমারত হোসেনকে গার্ড অফ অনার প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo