মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মেহেরপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৭৬৮ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৪শ’৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের বসত বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়। শরিফুল ইসলাম রাজনগর গ্রামের শেখপাড়ার নুর হকের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুর সদরের রাজনগর গ্রামের শেখপাড়ায় শরিফুল ইসলামের বসত বাড়ির একতলা ভবন সংলগ্ন দক্ষিণ দুয়ারী টিনের ছাপড়া ঘরের ভিতর অভিযান পরিচালনা করে ৪শ’ ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলামকে আটক করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলেও নিশ্চিত করেছে র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo