রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ইজিবাইক, আহত ৪ গাংনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-প্রদর্শনী: শিক্ষার্থীদের উদ্ভাবনে মুগ্ধ দর্শনার্থীরা মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ, কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে অভিনন্দন গাংনীতে ঝড়ে এসএআরবি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত, আহত ৩ মেহেরপুরে ব্র্যাকের উদ্যোগে হাঁসের বাচ্চা ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ বিতরণ বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা

মেহেরপুরে দেখা মিলছে অতিথি পাখির

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১০২৪ বার পঠিত

মেহেরপুরের বিভিন্ন বিল ও জলাশয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। জেলার বেশ কয়েকটি বিল এখন মুখরিত অতিথি পাখির কলগুঞ্জনে। এখানকার বিলগুলোতে একাধিক প্রজাতির পাখির দেখা মিলছে। তবে সবচেয়ে বেশি দেখা মিলছে জেন্ডাসিগলা, জাডানিক বা সরালি হাঁস। কালচে বড় লম্বা গলার সরালি পাখি দেখতে অনেকটা দেশি হাঁসের মতো।

অতিথি পাখি দেখতে বিল ও জলাশয় এলাকায় ইদানিং বিভিন্ন বয়সী মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যাপকহারে পাখি শিকার ও জলাভূমির সংখ্যা কমে যাওয়াই দিনদিন অতিথি পাখিরা হারাচ্ছে নিরাপদ আশ্রয়স্থল। এক্ষেত্রে জনসচেতনতা ও প্রকৃতিপ্রেমই দরকার সবচেয়ে বেশি।

শীত এলেই নানা রকমের পাখিতে ভরে যায় এলাকার বিল ও জলাশয়। আদর করে মানুষ তাদেরকে ‘অতিথি পাখি’ বলে। বিচিত্র তাদের জীবন চক্র। প্রকৃতির প্রতিকূল পরিবেশ থেকে বাঁচতে তারা হাজার হাজার মাইল পাড়ি জমায়। খুঁজে নেয় নিরাপদ আশ্রয়স্থল।

পাখি বিশেষজ্ঞদের মতে, অনুকূল পরিবেশের কারণে ডিসেম্বর ও জানুয়ারি মাসে সবচেয়ে বেশি অতিথি পাখি আসে বাংলাদেশে।

তীব্র শীত থেকে বাঁচতে অপেক্ষাকৃত কম শীতের দেশে পাড়ি জমায় পাখিরা। এরা সাধারণত ৬০০ থেকে ১২০০ মিটার উঁচু দিয়ে উড়তে পারে। এসব পাখি তাদের গন্তব্যস্থান ঠিকভাবেই নির্ণয় করে।

সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে দলবেঁধে আসতে শুরু করে এসব পাখি। মার্চ-এপ্রিল পর্যন্ত বিল ও জলাশয়ে অবস্থান করে প্রকৃতিকে ভরিয়ে রাখে। এ সময়ের পর অতিথি পাখিরা তাদের পূর্বের গন্তব্যে আবারো ফিরতে শুরু করে।

বেশ কয়েক বছর ধরে মেহেরপুর সদরের তেরঘরিয়া বিল, চাঁদবিল, হরিরামপুর বিল, গাংনী উপজেলার মাইলমারী বিল, নোনার বিল, মাইলমারী বিল ও মরা নদীই পাখিদের পছন্দের বসবাসের স্থান ও নিরাপদ আশ্রয়স্থল। ফলে শীতের অতিথি পাখিদের বসতি গড়তেও দেখা যাচ্ছে ওই সকল বিল ও জলাশয়ে।

প্রায় ১০-১৫ বছর আগের আগের তুলনায় অতিথি পাখির সংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। এর কারণ হিসেবে ব্যাপকহারে পাখি শিকার, জলাভূমির সংখ্যা কমে যাওয়া, পাখিদের খাদ্যের অপ্রতুলতা ও নিরাপদ আশ্রয়স্থলের অভাব ও সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির অভাবকে দায়ী করছেন পাখি প্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo