মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

মেহেরপুরে নাশকতা মামলায় ছাত্র শিবির নেতা গ্রেফতার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৫৮ বার পঠিত

মেহেরপুরে নাশকতা মামলায় শাকিল হোসেন ওরফে সাব্বির (৩২) নামের ছাত্র শিবিরের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাড়ি মেহেরপুর শহরের শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শেখপাড়ার খন্দকার আফসারুল হকের ছেলে।

মেহেরপুর থানা ইন্সপেক্টর (তদন্ত) শেখ মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, চলতি বছরের ১৪ জানুয়ারি মেহেরপুর পৌর এলাকার বামুনপাড়ায় নাশকতার ঘটনা ঘটে। এস আই সোহরাব হোসাইন বাদী হয়ে শাকিল হোসেন সাব্বিরসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা ও বিম্ফোরক আইনে একটি  মামলা দায়ের করেন। মামলা নম্বর ২২, তারিখঃ ১৪/০১/২০২৩ ইং

তিনি আরো জানান, রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে তার নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ওই মামলায় ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাকিল হোসেন সাব্বিরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo