শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন “পৃথিবী যেন এক নরককুণ্ডে পরিণত” মেহেরপুরে ইমাম সেলিমের বিস্ফোরক মন্তব্য ঢাকা পোস্টে মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক মাহাবুল ইসলাম মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেহেরপুরে জেনারেল হাসপাতালে এমপি তাজউদ্দিন খানের মতবিনিময় সভা গাংনীতে টিসিবি পণ্য বিক্রয় সংক্রান্ত ঘোষণা গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু ৪৯৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ চোরাকারবারি আটক

মেহেরপুরের মাদক কারবারি চুয়াডাঙ্গা থেকে আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৭ বার পঠিত

র‍্যাবের অভিযানে ৯শ’৬০ গ্রাম গাঁজাসহ ছাকেম আলী (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া বাজারস্থ পুলিশ শপিং কমপ্লেক্স এর পাশে অভিযান পরিচালনা করে থাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি স্যামসাং এ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ৬শ’টাকা জব্দ করা হয়। আটককৃত ছাকেম আলী মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, মোঃ  গোলাম ফারুক সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন হাটবোয়ালিয়া বাজার সাকিনস্থ পুলিশ শপিং কমপ্লেক্স এর পাশে অভিযান পরিচালনা করে ৯শ’৬০ গ্রাম গাঁজাসহ ছাকেম আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি স্যামসাং এ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ ৬শ’ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিলো বলেও নিশ্চিত করেছে র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo