সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা

গাংনীতে দোকানের ছাউনি টিন কেটে চুরি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৭৬ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হার্ডওয়ার দোকানের ছাউনি টিন কেটে নগদ ২লক্ষ ৫০হাজার টাকার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পৌরসভাধীন কাথুলী মোড়ে এলাকায় সাঈদ হার্ডওয়ার দোকানে এ চুরির ঘটনা ঘটে।

সাঈদ হার্ডওয়ারের স্বত্বাধিকারী সাঈদ আহমেদ গাংনী সংবাদকে জানান, শনিবার দোকানের কাজের জন্য ২ লক্ষ ৫০ হাজার টাকা ক্যাশ বাক্স রেখে যায়। রোববার সকালে দোকান খুলে দোকানের টিনের ছাউনি কাটা এবং ক্যাশ বাক্স ভাঙ্গা ও কাগজপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। ক্যাশ বাক্সের ড্রয়ারে রাখা টাকাগুলো নাই।
বিষয়টি তাৎক্ষণিকভাবে গাংনী বাজার কমিটির সভাপতি মহাবুবুুর রহমান স্বপন ও গাংনী থানায় জানানো হয়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের এস আই নূর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ‌ দোকানের সিসিটিভি ফুটেজ দেখে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
গাংনী বাজার কমিটির সভাপতি মহাবুবুর রহমান স্বপন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিসিটিভি দেখে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর
রহমান গাংনী সংবাদকে জানান, দোকানে চুরির ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। অপরাধী শনাক্তের চেষ্টায় পুলিশ মাঠে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo