রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
ঘোষণা
জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

মেহেরপুর সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৬১৫ বার পঠিত

মেহেরপুর-মিরপুর পর্যন্ত সড়কের পাশে মেহেরপুর অংশের প্রায় ৩০ কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার (১ মার্চ) সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে প্রায় অর্ধশতাধিক দোকান, বসতবাড়ি ও বিভিন্ন যানবাহনের গ্যারেজ ভাঙা পড়েছে।

সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের স্টেট অফিসার সিনিয়র সহকারি সচিব অনিন্দিতা রায় বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর থেকে খলিশাকুন্ডি পর্যন্ত বিদ্যমান আঞ্চলিক মহাসড়কটি প্রশস্তকরণ ও নির্দিষ্ট কিছু এলাকায় চার লেনে উন্নীতকরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে মাস খানেক আগে থেকে সড়কের পাশে অবৈধ দখলদারদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে নোটিশ ও মার্কিং করা হয়।

নির্ধারিত সময় শেষে মেহেরপুর বাসস্ট্যান্ড (ওয়াবদা) এলাকা থেকে একাধিক বুলডোজার দিয়ে একযোগে রাস্তার দু’পাশেই অভিযান চালানো হয়েছে। আগামী ৪ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান সড়ক ও জনপদ বিভাগের ওই কর্মকর্তা।

এ সময় সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা -কর্মচারী, মেহেরপুর জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উচ্ছেদ কাজে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo