মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মেহেরপুরের কাথুলী সীমান্তে বিজিবি’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫২৫ বার পঠিত

মেহেরপুরের কাথুলী সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ নয়ন মালিথা (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১০ টার দিকে কাথুলী বিওপি’র সীমান্ত এলাকা কুতুব মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত নয়ন মালিথা মেহেরপুরের সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আহমদ মালিথার ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাথুলী বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩২/১৮- আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর মাঠে হাবিলদার সরদার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আহমদ মালিথার ছেলে নয়ন মালিথা (৩০) কে ভারতীয় ১০ কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি।

আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার ২০ টাকা।

আটককৃত নয়ন মালিথার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলা নম্বর-৪০, তারিখ ২৪/০৩/২০২৩ ইং

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo