রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক নিহত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৫২৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বাসের ধাক্কায় ‌শরিফ উদ্দিন (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কাথুলী মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শরিফ উদ্দিন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের রফাতুল্লাহ ছেলে ও শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী জাহানারা খাতুন জানান, নিহত শরিফ উদ্দিন সম্পর্কে তার মামা হন। চাচা শরিফ উদ্দিন একজন শিক্ষক ও গ্রাম্য হোমিও ডাক্তার। ঘটনার সময় তিনি কাথুলী মোড়ের বাম পাশে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় তার মামা শরিফ উদ্দিন মোটরসাইকেল যোগে গাংনী হাসপাতাল বাজারের দিক থেকে গাংনী বাজারের দিকে আসছিলেন। পথিমধ্যে কাথুলী মোড় এলাকায় পৌঁছালে মেহেরপুর থেকে ছেড়ে আসা কুষ্টিয়া গামী হাজী রাবেয়া নামক একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল পিছনের ধাক্কা দিলে শরিফ উদ্দিন ও মোটরসাইকেল বাসের নিচে পড়ে। (বাসটির রেজিস্ট্রেশন নাম্বার মেহেরপুর-জ- ১১-০০০৬)

স্থানীয়রা ছুটে এসে বাসটির গতিরোধ করে এবং গুরুতর আহত অবস্থায় শরিফ উদ্দিনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আহত শরিফ উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার সময় চালক পালিয়ে গেলেও স্থানীয়রা বাসটিকে আটক করে গাংনী থানা পুলিশের নিকট সোপর্দ করেছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo