বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ঘোষণা
ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’ গাংনীতে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরে জেলা বিএনপি’র ১০ দফা দাবি কর্মসূচি পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৫৭২ বার পঠিত

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়ন কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি‘র নেতাকর্মীরা।  শনিবার বেলা ১১ টার দিকে জেলা বিএনপি’র কার্যালয় প্রাঙ্গনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুন্ডু।

মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।

অবস্থান কর্মসূচীতে মেহেরপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo