সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে মাত্র ২৯ কার্যদিবসে বিচার সম্পন্ন: শিশু ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড গাংনী সীমান্তে পৃথক অভিযানে কোটি টাকার মাদকসহ আটক ১ গাংনীতে আধুনিক এসবিএসটি সড়ক সংস্কার কাজ শুরু, স্বস্তিতে পথচারী ও যানচালক মেহেরপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই তরুণের জমে উঠেছে ঐতিহ্যবাহী বামন্দির পশুর হাট, মাঝারি গরুতেই ঝুঁকছেন ক্রেতারা মেহেরপুরে আবারও বোমা সদৃশ বস্তু উদ্ধার, কাটছে না আতঙ্ক মেহেরপুরে মাত্র ১২০ টাকায় টিআরসি পদে নিয়োগ পেলেন ১২ তরুণ-তরুণী জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বার্তা নিয়ে গাংনীতে ভূমিমেলা মেহেরপুরে iphone 16 Pro Maxসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার গাংনীতে বোমা সদৃশ বস্তু, হুমকি চিরকুটের আতঙ্ক যেন থামছেই না

মেহেরপুরে তিন কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৪৯৬ বার পঠিত

র‍্যাবের অভিযানে তিন কেজি গাঁজাসহ রুহুল আমিন রাহুল (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি র‍্যাব-১২ মেহেরপুরের সদস্যরা। বূধবার (০৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী থানাধীন কাজীপুর কাচারীপাড়া সাকিনস্থ গোরস্থান সংলগ্ন কাজীপুর হইতে বুড়িপোতাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত রাহুল কুষ্টিয়া ইবি থানার নৃসিংহপুর গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কমান্ডার, গোলাম মারুফ সিপিসি- মেহেরপুর র‌্যাব-১২ সোমবার ((৫ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছেন।

সিপিসি র‍্যাব-১২ মেহেরপুর সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেরপুরের গাংনী থানাধীন কাজীপুর কাচারীপাড়া সাকিনস্থ গোরস্থান সংলগ্ন কাজীপুর হইতে বুড়িপোতাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

 

আটককৃত রাহুলের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য বিভিন্ন মাদকসেবীর নিকট ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo