মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মেহেরপুরে ব্যাটারির নকল পানি তৈরির মালিককে জরিমানা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৩৯২ বার পঠিত

ভলভো কোম্পানীর ব্যাটারির নকল পানি তৈরি ও বৈধ কাগজপত্র না থাকায় মেহেরপুরের মেসার্স ভাই ভাই ড্রিংকিং ওয়াটার কোম্পানির মালিক আহসান হাবীবের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। বুধবার দুপুরে মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর অঞ্চলের সহকারী পরিচালক সজল আহমেদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ওই কারখানার বৈধ কোন কাগজপত্র না থাকার পরেও যশোর এলাকার ভলভো কোম্পানীর সীল ব্যবহার করে ব্যাটারীর নকল পানি তৈরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারখানার মালিক আহসান হাবীবের নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের শেষ দিকে জব্দকৃত বিপুল পরিমাণ নকল পানির কন্টেইনার জনসম্মুখে বিনষ্ট করা হয়। এ সময় বৈধ কাগজপত্র তৈরি না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেন অভিযান পরিচালনাকারী সহকারি পরিচালক সজল আহমেদ।

অভিযানকালে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo