শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

মেহেরপুরে ককটেলসহ বিএনপি নেতা আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪৬৫ বার পঠিত

মেহেরপুরে ৪টি ককটেলসহ তারেক হোসেন (৩০) ও নাহিদ মাহমুদ সানি (৩২) নামের বিএনপি’র অঙ্গ সংগঠনের দুই নেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে মেহেরপুর শহরের শেখপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অটককৃত তারেক হোসেন ওরফে কালু মেহেরপুর পৌর এলাকার ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক  ও শেখপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে এবং নাহিদ মাহমুদ সানি জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও বড় বাজার এলাকার সাঈদ মাহমুদ জামানের ছেলে।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,
মেহেরপুর পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড শেখপাড়া পরিত্যাক্ত একটি চায়ের দোকানের সামনে বিএনপি’র ১০-১২ জন নেতাকর্মী নাশকতার উদ্দেশ্যে সরকার বিরোধী মিটিং করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই কেএম রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে পালিয়ে যাওয়ার সময় তারেক ও নাহিদ নামে দুই জন আটক হয়। ঘটনাস্থল থেকে ৪ টি ককটেল উদ্ধার করা হয়।

সন্ত্রাস দমণ আইনে ৬ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার দুপুরে আটকদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। এটা বিএনপি’র চলমান আন্দোলনকে থামিয়ে দেওয়ার একটা অপচেষ্টা মাত্র। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo