শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মেহেরপুরের আমঝুপিতে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ৪৭২ বার পঠিত

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে কোলা গ্রামের একটি পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সে। আলিফ হোসেন সদর উপজেলার আমঝুপি গ্রামের মৃতু আলমগীর হোসেনের ছেলে ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, আলিফ হোসেন তার অপর বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo