মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা জিয়ার আদর্শ ধারণের আহ্বান, মেহেরপুরে বিএনপির আলোচনা সভা

মেহেরপুরে জুলাই মাসে সাইবার ক্রাইম সেলের তৎপরতায় বিকাশের অর্থসহ ৩৯টি হারানো ফোন উদ্ধার

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৪২৩ বার পঠিত

হারানো মোবাইল ও ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। মেহেরপুর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় গত জুলাই মাসে ৩৯টি হারানো মুঠোফোন ও নগদ/বিকাশে টাকা লেনদেনের সময় ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া দুই ভুক্তভোগীর ৬০ হাজার টাকাও উদ্ধার করেছে এই সেল।

মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জেলা পুলিশের নিজস্ব ফেসবুক পেইজে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার রাফিউল আলম এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান এর সার্বিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের চৌকস টিম মেহেরপুর জেলার বিভিন্ন থানার জিডি এবং অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ভিকটিমদের নিকট থেকে ভুলক্রমে বিকাশে চলে যাওয়া দুই ব্যক্তির ৬০ হাজার টাকা এবং হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকা এবং মোবাইল ফোন সমূহ পুলিশ সুপার, মেহেরপুর মহোদয় মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।

ভুক্তভোগীরা অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশ পুলিশ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo