শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ইয়াবা ও হেরোইনসহ মনিরুল আটক গাংনীতে ধানের গোলার নিচে ককটেল সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক গাংনীতে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ভেসে গেল ২০ লাখ টাকার মাছ টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে গাংনীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা গাংনীতে হার্ডওয়্যার দোকানে আগুন: ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই গাংনীতে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক ২, জব্দ পাখি ভ্যান গাংনীতে আর্জেন্টিনার জয়ে উল্লাস, মেসির হ্যাটট্রিকে ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস মাস না পেরুতেই মেহেরপুরে আবারও বোমা আতঙ্ক; গাংনীতে বোমা সদৃশ বস্তু ও হুমকি চিরকুট উদ্ধার জামায়াত নেতার উদ্যোগে অসুস্থ আক্কাস আলীকে হুইলচেয়ার প্রদান

গাংনী পৌরসভার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
  • ৯৪১ বার পঠিত

গাংনী অফিসঃ ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি অবলকন করার লক্ষে মেহেরপুরের গাংনী পৌর এলাকার ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি। আজ শুক্রবার বিকেলে তিনি গাংনী পৌর এলাকার বিভিন্ন কেন্দ্র ও কেন্দ্র সংলগ্ন বাসিন্দাদের সাথে কুশলাদি বিনিময় করেন।
অবাধ, সুষ্ঠু ও নিরপক্ষে ভোট গ্রহণের উদ্দেশ্যে পৌরসভার সব কয়টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
তিনি বলেন, কেন্দ্রগুলোর আশেপাশের মানুষের সাথে কথা বলে জানা গেছে এখন পর্যন্ত কোন কেন্দ্রের বড় ধরনের কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ সতর্কতার সাথে দেখছে বিভিন্ন কেন্দ্র।
এসময় গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি জুলফিকার আলী, ডিআইও-৩ একরামুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo