বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে দাঁড়িপল্লার প্রার্থী জয়ী   গাংনীতে একটি ভোট কেন্দ্রের পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার সম্পন্ন হয়েছে দাফনের সব প্রস্তুতি, কবরও খোঁড়া… তবু দাফন হলো না লাশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আবেদ আলীর ভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধি ১.৫°C ছুঁলেই নতুন মহামারীর ঝুঁকি, কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে: বিজ্ঞানীদের সতর্কবার্তা মেহেরপুরে জমি দখলের চেষ্টা, ফসল নষ্ট ও প্রাণনাশের হুমকি: প্রশাসনের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগীর মুজিবনগরে বাড়ির পাশ থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে দুই সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা গাংনীর সহগোলপুর গ্রামে হুমকি চিরকুটসহ দুইটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে ইটবাহী ট্রলির ধাক্কায় পথচারী নিহত

গাংনী পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ১০০৮ বার পঠিত

মেহেরপুর জেলার গাংনী পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহ নেওয়াজ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আহমেদ আলী । এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী, থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল আজিজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আহম্মেদ আলী, বিএনপির মনোনীত প্রার্থী আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম, ইসলামী শাসন আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আবু হুরায়রা। এ সময় কাউন্সিলর প্রার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের আতিয়ার রহমান, ২ নং ওয়ার্ডের মিজানুর রহমান, ৯ নং ওয়ার্ডের এনামুল ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী আফিয়া খাতুন । অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী মেয়র ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীগন উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভবিষ্যতে ঘরে বসে ভোট দিতে পারবেন। ইভিএম নিয়ে ভয়ের কিছু নেই । যারা ইভিএম নিয়ে ভয় পাচ্ছেন তাদেরকে আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইভিএম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে । প্রত্যেক ভোটার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়া ও ভোট প্রদানের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo