সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলা মামলায় মূল দুই শিক্ষকসহ গ্রেফতার ৩ ইতিহাস গড়ে প্রথম জাতীয় মেরিটাইম মুটে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয় গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার

গাংনীতে হারভেস্টার মেশিনের নিচে পড়ে কৃষকের মৃত্যু 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১০২২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে হারভেস্টার মেশিনের নিচে পড়ে বজলুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে। বজলুর রহমান দুর্লভপুর গ্রামের মৃত মুনছার আলীর ছেলে।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দুর্লভপুর গ্রামে মুনছার আলীর ছেলে কামাল হোসেন অন্য এলাকা থেকে গম কাটার জন্য হারভেস্টার মেশিন আনেন ভাড়ায়। শনিবার (৩০ মার্চ) দুপুরে হারভেস্টার মেশিন দিয়ে দুর্লভপুর গ্রামের মাঠে তার সহোদর ভাই বজলুর রহমানের জমিতে গম কাটছিল। বজলুর রহমান হারভেস্টার মেশিনের পিছনে পিছনে যাচ্ছিল। হারভেস্টার মেশিনটা গমের জমির এক কোণে পৌঁছালে সেখান থেকে মেশিনটি সোজা করে নেওয়ার জন্য রিভার্স করলে পিছনে থাকা বজলুর রহমান অসাবধানতাবশত হারভেস্টার মেশিনের নিচে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মেডিকেল অফিসার ডাঃ ফারুক হোসেন তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে যাওয়ার পথিমধ্যে বামন্দি এলাকায় তার মৃত্যু হয়।

গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, হারভেস্টার মেশিনের নিচে পড়ে বজলুর রহমান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গাংনী থানা পুলিশের একটি টিম রয়েছে। এজাহার দেয়া হলে তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo