বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু বিনামূল্যে বীজ ও সার পেলেন গাংনীর ৫৮০০ কৃষক! গাংনীতে মোটরসাইকেল ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ২

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা বুলবুলের মোটর সাইকেল শোভাযাত্রা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৭২০ বার পঠিত

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহেল রানা বুলবুলের মোটর সাইকেল শোভাযাত্রা।

খালিদ হাসান রিংকু কুষ্টিয়া ঃ- মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে দৌলতপুর উপজেলার ৮নং পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির উদ্যোগে প্রায় ১৩ শতাধিক মোটরসাইকেলে শোডাউন করেছেন।

দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুল
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও
মোটরসাইকেল শোডাউন করেছেন।

আসন্ন আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাঁপের পাশাপাশি প্রচার প্রচারনা ও গনসংযোগ করেছেন।

মঙ্গলবার বিকেলে কামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে মোটরসাইকেল নিয়ে শোডাউন বের করা হয়।

শোডাউনটি কামালপুর হাইস্কুল থেকে, শেরপুর,বালিয়াশিশা, আমদহসহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আল্লারদর্গা বাজারে এসে শেষ হয়। শোডাউনে প্রায় ১৩ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

শোডাউনের ফাঁকে ফাঁকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এলাকায় ও হাট-বাজারগুলোতে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন ত্যাগী দুসঃময়ের মাঠে থাকা নেতা ও আওয়ামীলীগ পরিবারের সন্তান মোঃ সোহেল রানা বুলবুল।

এসময় তিনি সকল সাধারণ জনগনের মৌলিক অধিকার নিশ্চিত, গ্রামীন অবকাঠামো উন্নয়ন, বৈষম্যহীন উন্নয়নে অগ্রাধিকারসহ সুন্দর, স্বচ্ছ,দূর্নীতি মাদক মুক্ত বঞ্চনাহীন, সমাজ গঠনের মধ্য দিয়ে ৮ নং পিয়ারপুর ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করার প্রতিশ্রুতি দেন।

মটর সাইকেল শোভাযাত্রা ও জনসংযোগ শেষে সংক্ষিপ্ত এক বক্তব্যে মোঃ সোহেল রানা বুলবুল বলেন,আমি দীর্ঘদিন হলো আওয়ামী লীগের দুঃসময় রাজপথে ছিলাম তা বিবেচনা করে বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ দেয় , তাহলে সকল শ্রেণী পেশার মানুষের ভালোবাসায় বিপুল ভোটে আমি ৮ নং পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা বুলবুল বলেন, ‘আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ ভোটে জয়যুক্ত হব ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo