সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বিজিবির অভিযান: রংমহল সীমান্তে ১৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০টি ল্যান্ডমাইন! এলাকায় ব্যাপক চাঞ্চল্য গাংনীতে টানা বর্ষণে জনজীবন স্থবির: জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে খেটে খাওয়া মানুষ গাংনীর সীমান্তে পুলিশের ব্লকরেইড: ৫ কেজি গাঁজাসহ আটক ৫ কৃষিতে উৎপাদন বাড়াতে মেহেরপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করলেন মিল্টন গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক

মেহেরপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৯৩৩ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা হুমকির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী হতে একটি বিশাল র্র্যালি মেহেরপুরের প্রধান সড়ক হয়ে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

সেখানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মিয়াজান এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।

এ সময় জেলা, উপজেলা ও পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo