সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা গাংনীতে ৫টি বোমা বিস্ফোরণ: চরম আতঙ্ক, বিএনপি’র অনুষ্ঠান বানচালের অভিযোগ

গাংনীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেফতার 

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৩৩১ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু (৩০)কে নাশকতা মামলায় গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) সকাল ১০ টার দিকে নিজ বাড়ি গাংনী পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামের শাফায়েত আলীর চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান বাবলু সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও ভোমরদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেমের ছেলে।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু’র নামে নাশকতার অভিযোগে গাংনী থানায় একটি মামলা রয়েছে। মামলা নং ২০। তারিখ ১২-১১-২০২৩ ইং

গ্রেফতারকৃত আসাদুজ্জামান বাবলুকে শুক্রবার (২৬ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo