মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’

মেহেরপুরে তিন কেজি গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৩৬৯ বার পঠিত

মেহেরপুরে তিন কেজি গাঁজাসহ রুহুল শেখ (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (০১ জুলাই) সকাল ৯ টার দিকে মেহেরপুর সদর থানাধীন কালিগংনী গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।  আটককৃত রুহুল শেখ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কুরিপোল পাড়ার মোহাম্মেল শেখের ছেলে।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম সোমবার (০১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর সদর থানাধীন কালিগাংনী এলাকার মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৃত ইঞ্জিল শেখের ছেলে হাবিবুর রহমান (৬০) এর বাড়ির সামনে পরিচালনা করা হয়।  অভিযানে এসআই সাহেব আলী, এএসআই হুমায়ন কবিরসহ সংগীয় ফোর্সের সহায়তায় কাথুলী হতে নোয়াপাড়া গামী পাকা রাস্তার ওপর থেকে তিন কেজি গাঁজাসহ রুহুল শেখ নামের এক মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়।

আটকৃত রুহুল শেখের বিরুদ্ধে‌ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo