শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুরের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ১০৫১ বার পঠিত

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার সাহেদ প্যালেসে মাসুদ অরুণ ও আমেনা খাতুনের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আহম্মদ আলীর বড় ছেলে। তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে জড়িত। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

অন্যদিকে, নববধূ আমেনা খাতুন চুয়াডাঙ্গার আসমানখালী এলাকার বন্দরভিটা গ্রামের মৃত মহাম্মদ আলীর মেয়ে। তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্য ও নিকটতম রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৫৮ বছর বয়সে বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার সাথে সাথেই মেহেরপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মাসুদ অরুণের নতুন দাম্পত্য জীবনের শুভ কামনা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo