রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার মামলায় গ্রেফতার ১ ছাদ থেকে পড়ে গাংনীতে রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু: ধর্ম পরিবর্তনের পর মোমিনুর নাম নিয়েছিলেন মিলন একটি শোক সংবাদ গাংনীতে নকলের ভিডিও করায় সাংবাদিকদের পিটুনি, থানায় মামলা মেহেরপুরে বাসায় ঢুকে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম, ১ জনের হাত বিচ্ছিন্ন পুলিশের অভিযানে ৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি ‘বোমা হোসেন’ গ্রেফতার, ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে মাংসের নছিমন ও ইজিবাইক সংঘর্ষ, প্রাণ গেল নারীর মুজিবনগরে ডিবি পুলিশের অভিযান: অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার এক রাতেই ছাই ৮৫ লাখ টাকার স্বপ্ন: মেহেরপুরে অগ্নিকাণ্ডে পথে বসার উপক্রম এক পরিবারের বোমা আতঙ্কে গাংনীর আমতৈল গ্রাম: ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

এবারে গাংনী পৌরসভায় সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত কাউন্সিলরগণ সকলেই পরস্পর নিকট আত্মীয়

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৯৭১ বার পঠিত

মেহেরপুরের গাংনী পৌরসভায় সদ্য নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরগণ পরস্পর নিকট আত্মীয়। নির্বাচিতরা হলেন- ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ফিরোজা খাতুন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে ঝর্ণা খাতুন, এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে সাজেদা খাতুন। এদের মধ্যে ফিরোজা খাতুন ও সাজেদা খাতুন সহোদর বোন এবং ঝর্ণা খাতুন তাদের মামাত ভাইয়ের স্ত্রী।

গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা পরিষদের সদস্য মজিরুল ইসলামের দু’ভাগ্নে ও একজন ভাগ্নের স্ত্রী। এবিষয়ে মজিরুল ইসলাম জানান, ফিরোজা খাতুন ও সাজেদা খাতুন আমার বোনের মেয়ে এবং ঝর্ণা খাতুন ভাগ্নের স্ত্রী। এবারের গাংনী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ সকলেই পরস্পর আত্মীয় হওয়ার কারণে তিনি সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo