মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ঘোষণা
বিশ্বকাপের উন্মাদনায় গাংনীতে ২১৮ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা, ফুটবলপ্রেমীদের ভিড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু, রহস্য ঘিরে নানা প্রশ্ন মেহেরপুরে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মেহেরপুরে ছাত্রদলের মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত, বিজিবির কঠোর অবস্থান বিশ্ব পরিবেশ দিবসে গাংনীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তীব্র গরমে পথচারীদের পাশে রেড ক্রিসেন্ট, গাংনীতে সুপেয় পানি, হাতপাখা ও ছাতা বিতরণ মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, আহত ২ গাংনীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পুলিশের কাজ চলছে মেহেরপুরে বিএসপিপির ঈদ পুনর্মিলনী, সম্প্রীতি ও ঐক্যের বার্তা

কুয়াকাটা সমুদ্র সৈকত বেড়িয়ে বাড়ি ফেরা হলো না মেহেরপুরের দুই বন্ধুর!

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১০৬৬ বার পঠিত

কুয়াকাটা সমুদ্র সৈকত দেখে বাড়ি ফেরা হলো না মেহেরপুরের সদর উপজেলার আশিকুর রহমান আসিফ (২০) ও মোহাম্মদ টিটন (২৭) নামের দুই বন্ধুর। শুক্রবার (৬ মে) ভোরে মাদারীপুর ব্রিজ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘঘটনায় নিহত হয় তারা দুজন।

নিহত আসিকুর রহমান আসিফ মেহেরপুর বাড়িবাকার নিজাম উদ্দীনের ছেলে এবং টিটন মেহেরপুর গোরস্থান পাড়ার তারেক আলীর ছেলে।

বন্ধূদের সাথে থাকা লিখন নামের এক বন্ধুর নিকট থেকে জানা যায়, বুধবার (০৪ মে) কয়েক বন্ধু মেহেরপুর থেকে মোটরসাইকেল যোগে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য বেড়াতে যায়।

কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা বেড়ানো শেষে শুক্রবার (৬ মে) ভোরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা সকলে। পথিমধ্যে মাদারীপুর ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক আসিফ নিহত হয়।

এ ঘটনায় গুরুতর আহত হয় আরোহী বন্ধু টিটন। সঙ্গীয় বন্ধুরা টিটনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি দেখা দিলে সেখান থেকে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ফরিদপুর জেনারেল হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক টিটনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মেহেরপুরে আনার জন্য পরিবারের লোকজন ফরিদপুরের উদ্দেশ্য রওনা হয়েছে। এদিকে দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo