রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজাসহ আটক-১

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬৫৪ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ শামসুল হুদা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। মঙ্গলবার সকালে পাকুরিয়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শামসুল হুদা উপজেলার পাকুরিয়া গ্রামের স্কুলপাড়ার মৃত নূর মোহাম্মদ এর ছেলে।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠোটারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৬-এস হতে ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুরিয়া মোড়ের পশ্চিম পার্শ্বে স্কুলপাড়া নামক স্থানে নায়েব সুবেদার মোঃ লুৎফর রহমান এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক শামসুল হুদাকে ভারতীয় ৯০ (নব্বই) গ্রাম গাঁজা, গাঁজা কাটার কাটারি ০১টি, গাঁজা মাপার ডিজিটাল মেশিন ০১টি, গাঁজার কলকি ০৩টি, গাঁজার কলকি পরিষ্কারক লোহার কাঠি ০১টি, গাঁজা কাটার জন্য গর্তযুক্ত কাঠ (দৈর্ঘ্য ৫” ও প্রস্থ ৪”) ০১টিসহ আটক করেন বিজিবি’র জোয়ানরা। আকটকৃত শামসুল হুদার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo