বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ক্রাউন পরিবহনের ধাক্কায় ভ্যানচালক নিহত মেহেরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে, থানায় আত্মসমর্পণ মেহেরপুরে গোল্ডেন লাইন বাসচাপায় প্রথম শ্রেণির ছাত্রের করুণ মৃত্যু মেহেরপুরে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে নেওয়া পাষন্ড স্বামী গ্রেফতার গাংনীর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির দৃঢ় বাধায় পণ্ড গাংনীতে গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু সৌরবিদ্যুতের উজ্জ্বল সম্ভাবনা, নেপথ্যে ৭.৭৭ লাখ টন বর্জ্যের শঙ্কা: রিসাইক্লিংয়ে এখনই উদ্যোগের তাগিদ মেহেরপুরে ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি আটক গাংনীতে মাথাভাঙ্গা নদীতে ডুবে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে মোমবাতি ও মশাল প্রজ্জ্বলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ১৩০৬ বার পঠিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে মোমবাতি ও মশাল প্রজ্বালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মেহেরপুর জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ, মৃত্তিকা গ্রুপ থিয়েটার এ মোমবাতি ও মশাল প্রজ্বালন করে।
এ সময় বক্তব্য রাখেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সালাম বাঁধন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান মতিন, মৃত্তিকা গ্রুপ থিয়েটার এর সভাপতি মানিক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo