রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে অভিনব কায়দায় প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে চম্পট

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১৬৯৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে বিপ্লব হোসেন (২৩) নামের এক যুবক অভিনব কায়দায় প্রতারণা করে মোটরসাইকেল নিয়ে পালিয়েছে বলে অভিযোগ করেছে মোটরসাইকেল গ্যারেজ মালিক। শনিবার (২৮ মে) বিকেল তিন টার দিকে গাংনী হাসপাতাল বাজারে আনোয়ার হোসেনের গ্যারেজে এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে গাংনী থানা পুলিশ। বিপ্লব হোসেন উপজেলার রুয়েরকান্দি গ্রামের দেলোয়ার হোসেন ওরফে দিলাল এর ছেলে।

গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ মালিক আনোয়ার হোসেন জানান, গতকাল শনিবার বিকেল তিনটার দিকে রুয়েরকান্দি গ্রামের বিপ্লব হোসেন নামের এক যুবক মোটরসাইকেল কেনার জন্য তার গ্যারেজে আসে। গ্যারেজে থাকা নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি গাড়িটি দেখে তার পছন্দ হয়। উভয়ের মধ্যে আলোচনা ও দর কষাকষির এক পর্যায়ে এক লক্ষ ২৫ হাজার টাকা মোটরসাইকেলটির দরদাম চূড়ান্ত হয়।

ক্রেতা বিপ্লব হোসেন গাড়িটি একটু চোড়ে দেখার প্রস্তাব রাখে। গ্যারেজ মালিক আনোয়ার হোসেন সরল মনে চাবিটি বিপ্লবের হাতে দেয়। বিপ্লব গাড়িটি চালিয়ে গাংনী থেকে হাটবোয়ালিয়ার দিকে রওনা দিয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় আনোয়ার হোসেন বাদী হয়ে বিপ্লব ও তার পিতা-মাতার নামে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গাংনী হাসপাতাল বাজারের গ্যারেজ থেকে প্রতারণা করে একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধার ও অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশ মাঠে নেমেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo