শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীতে অসহায় ও পঙ্গুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৩৪৭ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অসহায় ও পঙ্গুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে উপজেলার ৩ নম্বর কাজীপুর ইউনিয়ন পরিষদ থেকে এ হুইল চেয়ার এগুলো হস্তান্তর করা হয়। ইউনিয়ন উন্নয়ন তহবিল ২০২১-২২ অর্থবছরে ৭৪ হাজার ৯ শ’ টাকা ব্যয়ে ইউনিয়নের ৬টি গ্রামে মোট ৮ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে এ হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।

কাজিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মু. আলম হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম বলেন, সরকার দরিদ্র ও অসহায় এবং প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে তা প্রশংসার দাবিদার। অসহায় ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণে এসে সুবিধাভোগী মানুষগুলোর মধ্যে আনন্দ দেখে আমি নিজেও পরিতৃপ্ত। প্রতিবন্ধীদের পরিবারের বোঝা না ভেবে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে তাদেরকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo