রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে আওয়ামী যুবলীগের সভাপতি’র গুলি ছোঁড়ার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ১৪৯২ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে আওয়ামী যুবলীগের সভাপতি মোশারফ হোসেন তার দলীয় কার্যালয়ের অফিস থেকে দলীয় কর্মী সমর্থকদের ওপর গুলি ছোঁড়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গাংনী উপজেলা আওয়ামী লীগ। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর দেড় টার সময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এর গাংনী বাসায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের ওপর আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যে গুলি ছুঁড়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

তিনি বলেন, গত ১০ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে পরাজিত হয়ে গাংনী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলামসহ গুটিকয়েক স্বার্থান্বেষী লোক তাদের খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিভিন্ন রকম কুৎসা রটনা ও উস্কানি মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ব্যক্তিস্বার্থে অন্ধ হয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ওপর গুলি চালাতে কুণ্ঠাবোধ করছে না। এরই প্রতিবাদে গতকাল রাত নটার দিকে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে ১০ সহস্রাধিক নেতাকর্মীদের সমাগম করবেন বলে‌ কর্মসূচির ঘোষণা দেন এবং আগামী বুধবার হরতালের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

প্রসঙ্গত, গতকাল সোমবার বেলা ১১ টার দিকে মেহেরপুর জেলা প্রেসক্লাবে রাজাকার অনুপ্রবেশকারী ও হাইব্রিড মুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ইসমাইল হোসেন সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ১০ এপ্রিল অনুষ্ঠিত গাংনী উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিল বাতিল ঘোষণা প্রকৃত আওয়ামী লীগ পরিবারের সদস্যদের সমন্বয়ে পুনঃ কাউন্সিল গঠনের আবেদন জানান।
ঐদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী বাজারস্থ আওয়ামী যুবলীগের অফিসে কয়েকজন সাবেক ছাত্র নেতা ও কর্মী-সমর্থকদের সাথে সভাপতি মোশাররফ হোসেনের বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মোশাররফ হোসেন তার নিজস্ব লাইসেন্সধারী রিভলবার থেকে দুই রাউন্ড গুলি ছোড়েন। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমপি সাহিদুজ্জামান খোকনসহ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে মোশাররফ হোসেনের বিচারের দাবীতে গাংনী বাজারের সড়ক অবরোধ করেন। পরিস্থিতি সামাল দিতে গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও মেহেরপুর জেলা সার্কেল এসপি অপু সরোয়ার ঘটনাস্থলে উপস্থিত হন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেনকে গাংনী থানায় নেওয়া হয়। পরে রাত দুইটার দিকে তাকে মুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo