শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ঘোষণা
গাংনীতে ফুটবল খেলার মাঠে তরুণ ফুটবলারের হঠাৎ মৃত্যু মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে মানবববন্ধন মেহেরপুরে আতঙ্ক ছড়াতে বাড়ির সামনে ‘বোমা সদৃশ বস্তু’ তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী গাংনীতে সাইকেল চুরির অপবাদে কুপিয়ে ভাতিজাকে হত্যা: কয়েক ঘণ্টার মধ্যে ঘাতক চাচা আটক গাংনীতে বাসস্ট্যান্ড থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে আতঙ্ক গাংনীতে বৈদ্যুতিক তারে ঝুলল এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

গাংনীতে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১২৬৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ময়নাল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ময়নাল হক গাংনী পৌরসভার মহিলা কলেজ পাড়ার নাসির উদ্দীনের ছেলে।

রান্নাঘরে আকস্মিক আগুনে পুড়ে ঘরসহ মালামাল পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক ময়নাল হক।

স্থানীয়রা জানান, ময়নাল হকের স্ত্রী রান্না ঘরে রান্না করছিল। হঠাৎ আগুন আগুন চিৎকারে এলাকাবাসী ছুটে যায় ময়নাল হকের বাড়িতে। সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বামন্দি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহক আলী জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থানে পৌঁছিয়ে প্রায় আধা ঘন্টা ব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ততক্ষণে রান্নাঘরের মধ্যে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও আশঙ্কা করছেন তিনি।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন পেলে সরকারি ভাবে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo