শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ গাংনীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাকিব আটক গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ লাল্টু আটক গাংনীতে পৃথক অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ আটক ৩, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ ভারতে যাওয়ার পথে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার মেহেরপুর আ. লীগ নেতা এম এ খালেক টিফিন খেয়ে বের হয়ে আর ফেরা হলো না শিশু নাবিলের গাংনীতে পুকুরের পানিতে ডুবে দুই বছরের আরিশার করুণ মৃত্যু মেহেরপুরে ভোক্তা-অধিকারের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বিশেষ অভিযানে মেহেরপুর ডিবি ও সাইবার ক্রাইম সেল: ৪ প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়ম: মেহেরপুরে ‘খাওন হোটেল’কে জরিমানা

গাংনীতে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ৯২৮ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

দোয়া ও ইফতার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান গাড্ডু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি  ও গাংনী পৌরসভার  সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাওসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক  ছাত্রনেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল হক, গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম, সদস্য-সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা হারুন-অর-রশিদ বাচ্চু,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য-সচিব শাকিলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo