শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে মোটরসাইকেল চালক ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম ওয়ালটন ফ্রিজ কিনে আরেকটি ফ্রিজ উপহার পেলেন গাংনীর সুমন আলী মেহেরপুরে কুষ্ঠ রোগ বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুজিবনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নারী নিহত, আহত ২ কালিয়া পৌর জাসাস নেতা সোহেল রানা হত্যার বিচার দাবিতে মেহেরপুরে মানববন্ধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মী আটক গাংনীর রংমহল সীমান্তে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ বিএসএফের পুশইন চেষ্টা, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত কুমারখালীতে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জিসানের কৃষকদল নেতার বাড়িতে মিলল ৯৪ লাখ টাকার কষ্টিপাথরের শিবলিঙ্গ গাংনীতে পৃথক দুই স্থান থেকে ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘জয় বাংলা’

গাংনীতে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৭৮৫ বার পঠিত

খুলনা বিভাগীয় গণ-সমাবেশে যোগদানের প্রস্তুতি গ্রহণ, উপজেলাভুক্ত সকল ইউনিটের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও চলমান আন্দোলন- সংগ্রামে অংশগ্রহণের কার্যক্রম অধিকতর গতিশীল করণের লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপি’র নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিএনপি’র গাংনীস্থ বাসস্ট্যান্ডের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র-সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ন সম্পাদক আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মকবুল হোসেন মেঘলা, ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান প্রমুখ।

এ সময় জেলা মহিলাদলের সাধারন সম্পাদক লাইলা আরজুমান বানু, জেলা যুবদলের সাধারন সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব হারুন অর রশিদ, উপজেলা জাসাস সভাপতি সেলিম হোসেন, সম্পাদক সালেহ আহমেদ, পৌর জাসাস সভাপতি সোহরাব হোসেন সম্পাদক সুলেরী আলভী, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo