রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ঘোষণা
মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন গাংনীতে অনলাইন জুয়ার এজেন্ট আরিফুল আটক, ল্যাপটপ ও মোবাইল উদ্ধার মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিএসপিপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে বিনামূল্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ গাংনীতে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহিদুল ইসলাম শামীম গাংনীতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে সফলভাবে সম্পন্ন হলো ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত ৩ মেহেরপুরের গাংনীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তাফহীমের গৌরবময় সাফল্য

গাংনীতে জাল নোটসহ চক্রের এক সদস্য আটক

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০৯ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে জাল নোটসহ চক্রের  ফখরুল ইসলাম নামে এক সদস্যকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার  (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে ব্যবসায়ীকে জাল নোট দিয়ে পালানোর সময় চক্রের অন্যতম হোতা ফখরুল ইসলামকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় তার কাছ থেকে ১২ হাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করেছে পুলিশ। ফখরুল ইসলাম পটুয়াখালী জেলার বাউফল উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে।

গাংনী থানা ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন।

করমদি গ্রামের ইউপি সদস্য আব্দুল ওহাব জানান, উপজেলার করমদি গ্রামের বাজার এলাকায় হাসান বশির এর বিকাশের দোকানে প্রতারণা করে জাল নোট দিয়ে পালানোর সময় ফখরুল ইসলাম নামের এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের সোপর্দ করেছেন। আটককৃত ফখরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইতোপূর্বে তিনি চিটাগাং এর সিএনএফ এক্সপোর্ট ইমপোর্ট প্রতিষ্ঠানে চাকরি করতেন। এক সময় তিনি জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন। ফলে ৭-৮ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে দিশেহারা হয়ে পড়েন। এমনি পরিস্থিতিতে ঢাকায় এসে সোহেল নামে একজনের সঙ্গে পরিচয় হয়। সোহেল এর মাধ্যমে তার জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়া হাতে খড়ি হয়। প্রতি ১ হাজারের একটি জাল নোট ৩ শত টাকার বিনিময়ে ক্রয় করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অধিক লাভের আশায় এ চক্রে জড়িয়ে পড়েন তিনি।

গাংনী থানা ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, জাল টাকা উদ্ধারসহ চক্রের সদস্যকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo